কুমিল্লায় ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির মাদরাসাছাত্রী

ফাতেহ ডেস্ক

কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী। এ ঘটনায় সুমন হোসেন (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। সুমন উপজেলার দামবাহার গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ওই ছাত্রী শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পুকুরে যাওয়ার সময় সুমন তাকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির মামা ঘটনার দিনই লাকসাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

আগের সংবাদতেলের ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী
পরবর্তি সংবাদসদ্যপ্রয়াত শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দীন স্মরণে জামেয়া রেঙ্গার আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন