তেলের ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্রের পর এবার সৌদি আরবও ওমান সাগরে তেলের ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী করেছে। এ হামলার সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।

উপসাগরীয় অঞ্চলে যে কোনো ধরণের হুমকি মোকাবেলায় সৌদি সরকার পিছু হটবেনা বলে মন্তব্য করেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আর দেশটির জ্বালানিমন্ত্রী খারিদ আল ফালিহ বলেছেন, এধরণের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি তেলের বাজারের জন্য হুমকি। চলমান উত্তেজনায় এরইমধ্যে তেলের দাম ৪ শতাংশ বেড়ে গেছে।

বৃহস্পতিবার হরমুজ প্রণালীর কাছে জাপানি কোকুকা কারেজেস এবং নরওয়ের ফ্রন্ট আলটেয়ার নামের দুটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে এর জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। তবে প্রথম থেকেই অভিযোগ অস্বীকার কোরে আসছে ইরান।

ট্যাঙ্কারের এক ক্রুকেও আটকের অভিযোগ তুলেছে ওয়াশিংটন। একই অভিযোগ যুক্তরাজ্যের। দেশটির দাবি, ইরান ছাড়া আর কেউ এ হামলা চলাতে পারে না। ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

আগের সংবাদডিআইজি মিজানকে কেন প্রেপ্তার করা হচ্ছে না, প্রশ্ন হাইকোর্টের
পরবর্তি সংবাদকুমিল্লায় ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির মাদরাসাছাত্রী