কুর্দিদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাবে তুরস্ক-ইরান

ফাতেহ ডেস্ক

কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্ক ও ইরান যৌথ অভিযান চালাবে বলে জানিয়েছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সুলুর বরাত দিয়ে আলজাজিরা এ খবর দিয়েছে।

তিন দশকের বেশি সময় ধরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে লড়াই করছে আঙ্কারা। অন্যদিকে, পিকেকে-এর আরেকটি শাখা পার্টি অব ফ্রি লাইফ অব কুর্দিস্তানের (পিজেএকে) বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে ইরানি নিরাপত্তা বাহিনী। দুটি গ্রুপেরই ঘাঁটি রয়েছে পার্শ্ববর্তী ইরাকে।

আলজাজিরা বলছে, তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলু দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আল্লাহর ইচ্ছায় আমরা পিকেকে’র বিরুদ্ধে ইরানের সঙ্গে যৌথ অভিযান চালাব।’

আগের সংবাদসিরিয়ায় গণকবর আবিষ্কার
পরবর্তি সংবাদমাওলানা মাসুদ আজহারের ভাই ও ছেলেসহ আটক ৪৪