কুয়াকাটায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

পটুয়াখালীর কুয়াকাটায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে প্রতিবেশী আনোয়ার হাওলাদার (৬০) নামক এক বৃদ্ধকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়াকাটা পৌরসভার ইসলামপুর দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মহিপুর থানা পুলিশ গ্রেফতার করেছে তাকে।

এ ঘটনায় ওই শিশুর বাবা দুলাল হাওলাদার বাদী হয়ে নারী ও শিশু আইনে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৭/২০১৯। আজ শনিবার সকালে অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে আাদালতে প্রেরণ করা হয়েছে।

আগের সংবাদপরীক্ষাকেন্দ্রে মাদরাসাছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন
পরবর্তি সংবাদপশ্চিমবঙ্গ পুলিশে রদবদল করেছে নির্বাচন কমিশন