
ফাতেহ ডেস্ক
লোকসভা নির্বাচনের মাত্র ৬ দিন আগে পশ্চিমবঙ্গ পুলিশে বড় ধরনের রদবদল করেছে ভারতের নির্বাচন কমিশন। শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাসহ রাজ্যের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়।
এই চারজন নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছে কমিশন। কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী কমিশনার ডক্টর রাজেশ কুমার।
এদিকে, ভারতের সেনাবাহিনীকে ‘মোদির সেনা’ বলায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য পরিহার করার নির্দেশ দেয়া হয়েছে।
গত রোববার এক জনসভায় আদিত্যনাথ মন্তব্য করেন, সন্ত্রাস দমনে কংগ্রেস ব্যর্থ হলেও সফল হয়েছে মোদির সেনারা।
