কৃষ্ণসাগরে দ্বিতীয় অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক, বাড়বে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আরেকটি অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। তুরস্কের জ্বালানিমন্ত্রী ফাতেহ দোনমাজ রোববার এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন। তবে কৃষ্ণসাগরের ঠিক কোন জায়গায় এ অনুসন্ধান চালানো হবে তা জানাননি দোনমাজ। খবর দ্য স্পুটনিকের।

তুরস্কের জ্বালানিমন্ত্রী টুইটবার্তায় জানান, তার দেশ কৃষ্ণসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আরেকটি জাহাজ পাঠাচ্ছে। শিগগিরই ‘কানুনি’ নামের জাহাজটি তার কাজ শুরু করবে।

প্রসঙ্গত, তুরস্ক সম্প্রতি লিবিয়ার জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানবিষয়ক চুক্তি সইয়ের পর থেকে পূর্ব ভূমধ্যসাগরের খনিজসম্পদ নিয়ে তুরস্ক, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে উত্তেজনা বেড়েছে। গ্রিসের বিরোধিতা সত্ত্বেও সাগরের বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আঙ্কারা। এ জন্য তারা সাগরে গবেষণা ও অনুসন্ধান জাহাজ পাঠিয়েছে। এবার এই জাহাজ পাঠানোর কারণে ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে চলা উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগের সংবাদমসজিদুল আকসায় লাউড স্পিকার স্থাপন করলো ইজরাইল
পরবর্তি সংবাদদুবাইয়ে প্রথমবারের মতো ইজরাইলি মডেলের ফটোশুট