দুবাইয়ে প্রথমবারের মতো ইজরাইলি মডেলের ফটোশুট

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত ও ইজরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পর প্রথমবারের মতো দুবাইয়ে ইজরাইলের এক মডেল ফটোশুট করেছে। গত মঙ্গলবার ইসরাইলের ফ্যাশন ব্র্যান্ড ‘ডেলটা ইসরাইল’-এর মডেল হয়ে ফটোশুট করেন ইজরাইলি মডেল মে টেগার ও দুবাই ভিত্তিক মডেল আনাস্তাসিয়া বানডারনকার।

অবশ্য মে টেগার ডেনমার্কের পাসপোর্ট নিয়ে দুবাইয়ে গেছেন। কারণ এখনো ইজরাইলি পাসপোর্ট নিয়ে আমিরাতে যাওয়ার বিষয়টি সিস্টেমে হালনাগাদ করা হয়নি।

মে টগার বলেন, আমি খুবই গর্বিত যে দুবাইয়ে এসে ফটোশুট করতে পারছি। আমি প্রথম ইজরাইলি মডেল হিসেবে দুবাইয়ে ফটোশুট করছি। আমি এখানে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে খুশি। আর এখানে ইজরাইলি পরিচয় দিতে নিরাপদ বোধ করছি।

‘ডেলটা ইজরাইল’-এর সিইও আনাত বোগনার বলেন, এটার মাধ্যমে আমারা দেখাতে চেয়েছি যে, শান্তি চুক্তিটি শুধু দুই দেশের শাসকদের মধ্যে হয়নি, বরং এখানেও দুই দেশে ব্যবসায়িকদের মধ্যেও হয়েছে। যার ফলশ্রুতিতে আমারা এখানে ফটোশুট করতে এসেছি।

আগের সংবাদকৃষ্ণসাগরে দ্বিতীয় অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক, বাড়বে উত্তেজনা
পরবর্তি সংবাদভারতে সিএএ বিরোধী মুসলিম ছাত্রনেতা গ্রেফতার