‘কোন পথে ধর্মনিরপেক্ষ ভারতের রাজনীতি?’ শীর্ষক বিআইএম-এর আলোচনাসভা বৃহস্পতিবার

ফাতেহ ডেস্ক

সম্প্রতি ভারতে বিজেপি’র পুনরায় ক্ষমতায় আসার পর মুসলমানদের ওপর নেমে এসেছে চরমসীমার ধর্মীয় নিপীড়ন। রাস্তাঘাটে নিরীহ মুসলমানদের নানা ছুঁতায় পিটিয়ে হত্যা করা হচ্ছে। আঘাত করা হচ্ছে। হিন্দুদের ধর্মীয় শ্লোগান মুসলমানদের জোরপুর্বক উচ্চারণে বাধ্য করা হচ্ছে। ভারতে ধর্মীয় সম্প্রীতির নজির খুবই দুর্বল। তদুপরি বিজেপি’র মতো উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠী পুনরায় ক্ষমতারোহনের পর এই নির্যাতনের মাত্রা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। উক্ত ঘটনায় বাংলাদেশের মুসলিমগণ মর্মাহত। ক্ষুদ্ধ। এরই অংশ হিসেবে ‘বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্ট’ (বিআইএম) ঢাকার পল্টনস্থ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে ১লা আগষ্ট’১৯ রোজ বৃহস্পতিবার, বিকাল ৩.০০টায় ‘কোন পথে ধর্মনিরপেক্ষ (!) গণতান্ত্রিক ভারতের রাজনীতি? প্রেক্ষিত মুসলিম নির্যাতন’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক ও বিআইএম এর সম্মানিত সভাপতি মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট গবেষক ও রাজনীতিবিদ ড. আহমদ আব্দুল কাদের, মহাসচিব- খেলাফত মজলিস। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর জেনারেল সেক্রেটারী জনাব এম আব্দুল্লাহ, মাসিক মদীনা সম্পাদক : মাওলানা আহমদ বদরুদ্দীন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ড. মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী, বিশিষ্ট লেখক, কবি ও গবেষক মুসা আল হাফিজ। মাদ্রাসা দারুল আরকাম ঢাকা এর সম্মানিত পরিচালক মাওলানা সানাউল্লাহ আজহারী।

আলোচনা সভায় আরো উপস্থিত থাকবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মহিউদ্দীন আকবর, ইনসাফ ২৪ডটকম এর সম্পাদকীয় উপদেষ্টা মাওলানা মুসা বিন ইজহার, লেখক ও মুহাদ্দিস মাওলানা মুফতি জহির ইবনে মুসলিম, বিশিষ্ট সংগঠক ও অনলাইন এক্টিভিস্ট রুহুল আমীন সাদী, ইসলামিক ল’ রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা শহীদুল ইসলাম, বিশিষ্ট লেখক, গবেষক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, শাইখ মুহাম্মদ উসমান গনী, আলোকিত বাংলাদেশের সহকারী সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, ইনসাফ২৪ডটকম এর সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, মাসিক আলহেরা (আরবী) পত্রিকার সম্পাদক মুফতি মুহাম্মদ শুয়াইব, বায়তুশ শফিক মসজিদের খতীব, বিশিষ্ট কলামিষ্ট মাওলানা যুবায়ের আহমদ, লেখক আব্দুস সাত্তার আইনী, সিলেট রিপোর্ট এর সম্পাদক ও জালালাবাদ লেখক ফোরাম এর নবনির্বাচিত সেক্রেটারী জেনারেল মাওলানা রুহুল আমীন নগরী, ফাতেহ২৪ডটকম এর সম্পাদক ইফতিখার জামিল, ক্যারিয়ার বাংলাদেশের পরিচালক মাওলানা আফজাল হোসাইন, জামিয়া উসমান বিন আফফান এর পরিচালক মাওলানা মাহমুদুল হাসান সিরাজী, মারকাযু শাইখুল ইসলাম আল মাদানী এর অন্যতম পরিচালক মাওলানা আব্দুল আলীম, মাওলানা রেজাউল করীম আবরার, আল আমীন, আনাস বিন ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় থাকবেন বিআইএম-এর সাধারণ সম্পাদক সৈয়দ শামছুল হুদা, সহসম্পাদক মাওলানা আব্দুল গাফফার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিচালনা করবে রংধনূ সাংস্কৃতিক ফোরাম।

একজন সংক্ষুদ্ধ, ব্যথিত ঈমানদার হিসেবে উক্ত সভায় অংশগ্রহনের জন্য সংগঠনের সেক্রেটারী সকলকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। সভায় ভারতের নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ ও বাংলাদেশের মুসলমানদের কী করণীয় সেই সম্পর্কে বিদগ্ধ ব্যক্তিগণ মূল্যবান আলোচনা করবেন।

আগের সংবাদআঞ্চলিক কিতাবমেলা : একুশে বইমেলার যে বিকল্প নিয়ে ভাবছে ইসলামী প্রকাশনীগুলো
পরবর্তি সংবাদআশকোনা হজক্যাম্পে এজেন্সির প্রতারণার শিকার ২০ হজযাত্রী, অনিশ্চিত যাত্রা