ক্রাইস্টচার্চে নিহতদের পরিবারের ২০০ সদস্যকে হজ করাবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের ২০০ জনকে পবিত্র হজ পালনের সব খরচ বহন করার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। খবর দেশটির প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজের।

সৌদির ধর্মমন্ত্রী শেখ আবদুল্লাতিফ বিন আবদুল আজিজ আল-আশেখ জানান, মঙ্গলবার সৌদি বাদশা এ সংক্রান্ত ঘোষণা দেন। আল-আশেখ বলেন, সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে সৌদি তৎপর রয়েছে। এ হজ মৌসুমে তাদের পরিবারের সদস্যদের হজের খরচ বহন করবে সৌদি আরব। তাদের হজ সফরে আমন্ত্রণে প্রয়োজনীয় সবকিছু করতে মন্ত্রণালয় নিউজিল্যান্ডে অবস্থিত সৌদি দূতাবাসের সঙ্গে কাজ করছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালায় অস্টেলীয় শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেনটন ট্যারেন্ট। এ হামলায় ৫১ জন জামাজরত মুসলমান নিহত হন। এ ছাড়া হামলায় ২০ জনের বেশি আহত হন।

আরএইচ/

আগের সংবাদইরাকে তুর্কী কূটনীতিক হত্যা : প্রতিশোধের হুমকি তুরস্কের, শোক প্রকাশ ইরানের
পরবর্তি সংবাদমনুবাদের চোখরাঙানি ও আমরা