ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের দাফন শুরু

ফাতেহ ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের দাফন শুরু হয়েছে। বুধবার ৪৪ বছরের খালিদ মুস্তফা ও তার ১৫ বছরের ছেলে হামজা মুস্তফার দাফন সম্পন্ন হয়। এসময় আত্মীয়-পরিজনদের সাথে উপস্থিত ছিলেন খালিদের ছোটছেলে হামলায় আহত জায়েদ।

হামলায় নিহত বিদেশি নাগরিকদের মরদেহ নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।

এর আগে নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার জানিয়েছেন, নিহত ৫০ জনের মধ্যে ২১ জনের মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিগগির বাকিদের মরদেহ হস্তান্তর করা হবে।

আগের সংবাদরোহিঙ্গাদের প্রতি নৃশংসতার তদন্ত করতে আদালত বসাবে মিয়ানমার
পরবর্তি সংবাদকাশ্মীরে পুলিশি হেফাজতে হত্যা করা হলো এক মুসলিম শিক্ষককে