রোহিঙ্গাদের প্রতি নৃশংসতার তদন্ত করতে আদালত বসাবে মিয়ানমার

ফাতেহ ডেস্ক

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠির প্রতি নৃশংসতার তদন্ত করার জন্য আদালত বসাবে মিয়ানমার। এমনটাই জানিয়েছে সেখানকার সেনাবাহিনী।

সেই সময়ের কঠোর নীতির জন্য প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে। একজন মেজর জেনারেল এবং দুই জন কর্নেলের সমন্বয়ে গঠিত এই আদালত ২০১৭ সালে সংঘটিত মিয়ানমারের রাখাইন রাজ্যের নৃশংস ঘটনাগুলোর তদন্ত করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বিবৃতিটি সেনা কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের করা নিরাপত্তাবাহিনীর দ্বারা পরিচালিত গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগের তদন্ত করবে আদালতটি।

সচেতন মহল মনে করছেন, ইতিহাসের নৃশংসতম এসব মানবতাবিরোধী অপরাধকে মিয়ানমার সরকার জায়েজ করার জন্যই এই প্রহসনমূলক আদালতের আয়োজন করেছে।

আগের সংবাদরাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তি সংবাদক্রাইস্টচার্চ হামলায় নিহতদের দাফন শুরু