ক্রাফট স্টুডিওতে জাতীয় কবির গান

ফাতেহ ডেস্ক:

অনুপ্রাস শিল্পীগোষ্ঠী এবং ক্রাফট স্টুডিওর যৌথ প্রযোজনায় প্রকাশ পেল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ইসলামি সংগীত ‘হেরা হতে দুলে দুলে’। গানে কণ্ঠ দিয়েছেন ইমতিয়াজ রাসেল, তানভির খান, এমএইচ তামিম, মাহদি হাসান, রুকনুজ্জামান রুকন এবং কাজি ওয়াহিদ।

১৫ অক্টোবর ক্রাফট স্টুডিওর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়। গানের ভিডিও নির্মাণে ডিরেকশনে ছিলেন অনুপ্রাস শিল্পীগোষ্ঠীর পরিচালক নেছার আহমাদ।

নেছার আহমাদ ফাতেহ টুয়েন্টি ফোরকে বলেন, ‘আমাদের জাতীয় কবির ইসলামি গানগুলো আমরা একের পর এক নিয়ে আসব। একটু বেশিই শ্রম দিতে হবে আমাদের; কিন্তু আমরা তা দিতে প্রস্তুত। শ্রোতারা এই গানগুলো আপন করে নিলেই আমরা স্বার্থক।’

রাকিব

আগের সংবাদরোহিঙ্গা ইস্যুতে সমর্থন আদায়ে চারটি আসিয়ান দেশ সফরের সিদ্ধান্ত
পরবর্তি সংবাদআবরার ফাহাদ হত্যায় ২০ জনকে আসামি করে চার্জশিট