রোহিঙ্গা ইস্যুতে সমর্থন আদায়ে চারটি আসিয়ান দেশ সফরের সিদ্ধান্ত

ফাতেহ ডেস্ক :

জাতিসংঘে উত্থাপিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মতো রোহিঙ্গা ইস্যুতে সমর্থন আদায়ে চারটি আসিয়ান দেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পর্যায়ক্রমে কমিটির সদস্যরা সিঙ্গাপুর, কম্বোডিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড সফরে যাবেন।

জাতীয় সংসদ ভবনে বিকেলে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান সাংবাদিকদের বলেন, আসিয়ান দেশগুলোর মধ্যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি যেসব দেশের সফটকর্নার রয়েছে, আমরা সেই দেশগুলো সফরে যাচ্ছি। বাস্তবতা বুঝিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আমার তাদের সমর্থন আদায়ের চেষ্টা করবো। চলতি মাসেই এই সফর শুরু হবে বলেও তিনি জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। পররাষ্ট্র মন্ত্রী এ.কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দ. প্রিন্স, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

আগের সংবাদকাশ্মীরে মোবাইল সেবা : নেই ইন্টারনেট, নেই এসএমএস সার্ভিস
পরবর্তি সংবাদক্রাফট স্টুডিওতে জাতীয় কবির গান