
ফাতেহ ডেস্ক
ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে সরকার সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলায় দুটি মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভারত প্রত্যাগত উপজাতি শরণার্থী বিষয়ক ট্রাক্সফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
গণপূর্ত অধিদপ্তরের অধীনে সরকার দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের অংশ হিসেবে খাগড়াছড়ি মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ২৪ সেপ্টেম্বর দুপুরে প্রথমে মাটিরাঙ্গা এবং পরে দুপুর ১.৩০ মিনিটে মানিকছড়িতে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারত প্রত্যাগত উপজাতি শরণার্থী বিষয়ক ট্রাক্সফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
উল্লেখ্য যে, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সরকার দেশ ব্যাপী জেলা-উপজেলায় ৫৬০টি ‘মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। ৩ তলা ভীত বিশিষ্ট আরসিসি ফ্রেমের এ আধুনিক ভবনটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৮ লক্ষ টাকা। নির্মাণ কাজের মেয়াদ ধরা হয়েছে ২০২০ সালের ডিসেম্বর মাস।
