
ফাতেহ ডেস্ক
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেলে। প্রস্তুত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর রুম।
এরই মধ্যে তার ব্যবহারের জিনিসপত্র কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়েছে। খালেদা জিয়া রাজি হলেই তাকে হাসপাতালে নেয়া হবে বলে জানা গেছে। এর আগেও, মার্চের ১০ তারিখ তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিয়েছিল কারা কর্তৃপক্ষ।
কিন্তু সেদিন তিনি রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আর হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। আগে থেকেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেয়ার দাবি জানিয়ে আসছিল বিএনপি।
এর আগে গেলো বছরের এপ্রিল ও অক্টোবরে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু হাসপাতালে নেয়া হয়েছিল।
