খুলনায় পাটকল শ্রমিকদের রেলপথ অবরোধ

ফাতেহ ডেস্ক

মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা দাবিতে খুলনায় ৭২ ঘণ্টার ধর্মঘট পালনসহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রাষ্ট্রয়ত্ব পাটকল শ্রমিকরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (০২ এপ্রিল) সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে খুলনা-যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তবে বিকল্প পথে খুলনা থেকে যশোর চলাচল করছে বিভিন্ন পরিবহন। এছাড়া খুলনার নতুন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করছেন শ্রমিকরা। এ সময় অবিলম্বে তাদের সব দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আগের সংবাদপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের অধিকার সুরক্ষিত করতে হবে
পরবর্তি সংবাদওয়াজ মাহফিল: ভাল মন্দের ফিরিস্তি