
ফাতেহ ডেস্ক
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের অধিকার সুরক্ষিত করা হবে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আগামী বাজেটে সব প্রতিবন্ধীকে ভাতা দেয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সর্বশেষ জরিপ অনুযায়ী দেশে প্রতিবন্ধীর সংখ্যা ১৪ লাখ। দেশের প্রতিটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অটিজম আক্রান্তদের পরিচর্যাকেন্দ্র করে দেয়া হবে।
পাশাপাশি সব বিভাগেও অটিজম পরিচর্যা কেন্দ্র করার পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ জন্য গঠিত ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের সহযোগিতা করার তাগিদ দেন সরকার প্রধান।
