খ্রিস্টধর্ম প্রচারের দায়ে তিউনিসিয়ায় ভারতীয় দম্পতি গ্রেফতার

খ্রিস্টধর্ম প্রচারের অভিযোগে তিউনিসিয়ায় ভারতীয় দম্পত্তি  গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:

তিউনিসিয়ার নাফিদাহ শহরে ভারতীয় দম্পতিসহ চার ব্যক্তিকে খ্রিস্টধর্মের বিভিন্ন প্রতীক বিলি করার অভিযোগে আটক করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম তিউনিসিয়ান ভিশনের খবরে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি নাফিদাহ শহরের পথচারী ও অন্যান্য বাসিন্দাদের নিকট খ্রিস্টধর্মের বিভিন্ন প্রতীক ও প্রচারপত্র বিলি করার অভিযোগে তাদের আটক করে আদালাতে হস্তান্তর করা হয়।

আদালাতের মুখপাত্র ইমান হামিদাহ জানান, ভারতীয় দম্পতি এবং মিসরীয় বংশোদ্ভুত অস্ট্রেলীয় ও এক ফিলিপাইনের নাগিরককে আটক করা হয়েছে। তারা তিউনিসিয়ার বিভিন্ন শহর ও পাবলিক প্যালেসে ঘুরে ঘুরে খ্রিস্টধর্মের বিভিন্ন প্রতীক ও প্রচারপত্র বিলি করে খ্রিস্টধর্ম গ্রহনের জন্য আহ্বান করছিলেন।

 

আগের সংবাদকাবা শরিফের নকল গিলাফ তৈরির কারখানার সন্ধান, আটক ২০ প্রতারক
পরবর্তি সংবাদমুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন নরেন্দ্র মোদি