মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন নরেন্দ্র মোদি

মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আগামী মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে মার্চে ঢাকা আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হবে।

কত তারিখে ভারতের প্রধানমন্ত্রী আসতে পারেন–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর কিছু কাজ থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী ১৬ মার্চও আসতে পারেন বা ১৭ মার্চও আসতে পারেন। তবে ১৬ তারিখ এলে খুব ভালো হয়। যদিও এখনও তার তারিখ ঠিক হয়নি।

নরেন্দ্র মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ২ মার্চ ঢাকায় আসছেন। সচিবের সঙ্গে এসব বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বুধবার এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আগের সংবাদখ্রিস্টধর্ম প্রচারের দায়ে তিউনিসিয়ায় ভারতীয় দম্পতি গ্রেফতার
পরবর্তি সংবাদসীমান্ত হত্যা বন্ধে বিএসএফের আবারও মৌখিক প্রতিশ্রুতি