গণধর্ষণ মামলায় ২ জনের ফাঁসি

ফাতেহ ডেস্ক

শরীয়তপুরে গণধর্ষণ মামলায় দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আ. সালাম খান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সুজন বেপারী (২৮) ও একই গ্রামের শামীম বেপারী (২৬)। তারা পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা হজরত আলী জানান, ২০১৫ সালের ২২ এপ্রিল রাতে জাজিরা উপজেলার মাহমুদ শিকদার কান্দি গ্রামের এক তরুণীকে পালাক্রমে গণধর্ষণ করে।

পরে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। পরে ওই তরুণীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে জাজিরা থানায় ধর্ষণ মামলা করেন।

তদন্ত শেষে জাজিরা থানা পুলিশ শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেন। মামলার ৩ নম্বর আসামি মোবারক বেপারীর ছেলে সুমন বেপারীর (৩৭) সম্পৃক্ততা না পাওয়ায় আদালত তাকে খালাস দেন।

আগের সংবাদসিএমএইচে ভর্তি এরশাদ
পরবর্তি সংবাদমেয়েকে ধর্ষণে ব্যর্থ হয়ে পরিবারের ওপর হামলা