মেয়েকে ধর্ষণে ব্যর্থ হয়ে পরিবারের ওপর হামলা

young girl is a victim of abduction and is seeking for help.Image with very Shallow Depth of Field

ফাতেহ ডেস্ক

পাকিস্তানের ইসলামাবাদে ১৩ বছরের এক কিশোরী মেয়েকে ধর্ষণে ব্যর্থ হয়ে তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার এ ঘটনার পর মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন।

দি এক্সপ্রেস ট্রিবিউনের খবর, মঙ্গলবারে সকালে স্থানীয় একটি দোকানে পরিবারের জন্য খাদ্য কিনতে যায় মেয়েটি। কিন্তু সে দোকানে ঢোকার পর দোকানি দরজা বন্ধ করে দেয়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দোকানি পালিয়ে যায়।

পরে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দোকানি ও তার সহযোগীরা ওই পরিবারের বাড়িঘরে হামলা চালিয়েছে।

আগের সংবাদগণধর্ষণ মামলায় ২ জনের ফাঁসি
পরবর্তি সংবাদসিরাজগঞ্জে গভীর রাতে মা ছেলেকে গলা কেটে হত্যা