গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১৯৭, মৃত্যু ১৭

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৯০ জন। গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ১৯৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন হয়েছে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৯০ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন। আরও ১৭ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫৭৬ জন হয়েছে।

আগের সংবাদজাতীয় সংগীতে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
পরবর্তি সংবাদশাইখ ইউসুফ আল-আহমাদকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি