
ফাতেহ ডেস্ক
ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক ইজিবাইকের উপর গাছ পরে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। সোমবার দুপুরে মাদারপুর এলাকায় সড়কের পাশের গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাইচাল গ্রামের নুরু (৬০), কামারপাড়া গ্রামের শামসুল (৭০), তেলিগ্রামের মাজেদা (৬৫) ও একই গ্রামের আয়শা (৬০)। নিহত আরেক জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া শেফালী নামের একজনসহ আহত হন আরো তিনজন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা নিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর পৌঁছালে সড়কের দুই পাশে কাটতে থাকা গাছ তাদের ইজিবাইকের উপর পড়ে।
এতে পাঁচজনের মৃত্যু হয়। আহত তিনজনকে কাওয়ালীপাড়া জনকল্যাণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপকচন্দ্র সাহা জানান, গাছ কাটার সময় দুর্ঘটনাবশত একটি গাছ যাত্রীবাহী ইজিবাইকের উপর পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
-এ
