আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার মধ্যরাতে এই হামলা চালানো হয়। খবর আলজাজিরা।
খবরে বলা হয়, গাজায় হামাসের সামরিক শাখা আল কাসিম বিগ্রেডের দুইটা স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
ইসরালি সেনাবাহিনী জানায়, গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে তিনটি রকেট হামলার প্রতিক্রিয়ায় যুদ্ধ বিমান ও হেলিকপ্টার দিয়ে হামাসের স্থাপনা হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, নভেম্বরে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন ইসলামিক জিহাদের একজন শীর্ষ নেতাকে সস্ত্রীক বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরাইল।
এই ঘটনায় ইসরাইলে একাধিক রকেট হামলা চালানো হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় টানা দুই দিন রকেট ও বিমান হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়।
