আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনি জনগণের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন শাইখুল আজহার ড. আহমাদ আত তাইয়্যিব।
বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে তিনি বিবৃতিতে বলেন, দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় ২০জনের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। ফিলিস্তিনিদের ওপর তাদের আক্রমণ দিন দিন বেড়েই চলছে। বিশ্ব সম্প্রদায়কে এই নৃশংস হামলার বিরুদ্ধতা দাঁড়াতে হবে।
বিবৃতিতে তিনি আরব, অনারব এবং সকল শ্রেণির মানুষকে ফিলিস্তিনের পক্ষে কথা বলে ইসরাইলের বিরুদ্ধে তাদের সংগ্রামকে সমর্থন জানানোর আহবান জানান।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটা থেকে আস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরাইলের দখলদার বাহিনী এবং গাজার প্রতিরোধ যোদ্ধারা। মিশরের মধ্যস্থতায় এই অস্ত্রবিরতির চুক্তিতে সই করেছে উভয় পক্ষ।
