গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আবারও বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইহুদিবাদী ইসরাইলী সেনাবাহিনী আবারও বিমান হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। আলাদাভাবে দুটি স্থান টার্গেট করে এ হামলা চালানো হয়।

রোববার গাজার উত্তরাঞ্চলে হামাসের সৈন্যঘাঁটি ও শহরের কেন্দ্রবিন্দু দিয়ারুল বালহে জেলেদের একটি ক্যাম্প লক্ষ্য করে ইসরাইল এ হামলা পরিচালনা করে।

হামলায় হতাহতের সঠিক সংখ্যা ফিলিস্তিন স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও জানানো হয়নি। খবর আনাদলু আরবির।

হামলার ব্যাপারে ইসরাইলী সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হামাস যোদ্ধাদের একটি সামরিক ঘাঁটি ও দুটি নৌকাকে লক্ষ করে হামলা চালিয়েছে। গাজা থেকে বেলুনের মাধ্যমে ছোড়া অগ্নিস্ফুলিঙ্গ ও রকেট হামলার প্রতিশোধ হিসেবে মূলত এ হামলা চালানো হয় বলে দাবি ইসরাইলের।

অবশ্য হামাস-নেতারা বেলুন-হামলার দায় স্বীকার করলেও রকেট-হামলার কথা অস্বীকার করেছেন।

উল্লেখ্য, নিজ দেশে স্বাধীনভাবে বসবাসের জন্য ফিলিস্তিনিদের সাপ্তাহিক আন্দোলন ‌‌‍‌গ্রেটমার্চ অব রিটার্ন-এ গত বছরের মে থেকেই গাজাবাসী ইসরাইলের দিকে বেলুন-হামলা শুরু করে। গত বছরের ৩০ মার্চ শুরু হওয়া জাতীয় এই আন্দোলন গত শুক্রবার ৫০ সপ্তাহ পূর্ণ করেছে এবং এ আন্দোলন অব্যাহত রয়েছে।

আগের সংবাদসাদ কান্ধলভির গোমরাহির ব্যাপারে অনড় দেওবন্দ ও এর আসাতিজায়ে কেরাম
পরবর্তি সংবাদঅসুস্থ শিশুদের ৫ থেকে ৭ ভাগ কিডনি-রোগে আক্রান্ত