সাদ কান্ধলভির গোমরাহির ব্যাপারে অনড় দেওবন্দ ও এর আসাতিজায়ে কেরাম

ফাতেহ ডেস্ক

তাবলিগ জামাতের বিতর্কিত মুরব্বি সাদ কান্ধলভির অনুসারীরা প্রায়ই একটা তথ্য প্রচার করে বেড়ান যে, দারুল উলুম দেওবন্দের মুহতামিম, মাওলানা সাঈদ পালনপুরি এবং আরশাদ মাদানি—এই তিনজন ছাড়া দেওবন্দের আসাতিজায়ে কেরামের আর কেউই সাদ সাহেবের বিরোধিতা কিংবা তাঁর বয়ানে বিভ্রান্তি আছে, এমনটা মনে করেন না।

সাদপন্থীদের এই দাবি কতটা সঠিক জানতে চেয়ে ফাতেহ টোয়েন্টি ফোরের বিশেষ প্রতিবেদকের আজ কথা হয়েছিল তাবলিগের অন্যতম সাথি ও বিশিষ্ট আলেম মাওলানা আবু হাসসান রাইয়ানের সঙ্গে। তিনি বলেন, বাংলাদেশে সফররত দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদি গতকাল আমার বাসায় মেহমানদারি করেছেন। হুজুরকে আমি এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম।

আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদি তখন খুব শক্তভাবে বলেছেন, এই লোকগুলো কেবল মিথ্যাই ছড়ায়। আমিসহ দেওবন্দের সকল উসতাদ মাওলানা সাদ কান্ধলভির ভ্রান্তির ব্যাপারে একমত। এবং দেওবন্দ সাদ সাহেবের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে তার ওপর আমরা অনড় অবস্থানে আছি। তাঁর কর্মকাণ্ড দেখে এখন বরং এই অবস্থান আগের তুলনায় আরও শক্ত হয়েছে।

দেওবন্দের মুহতামিম, পালনপুরি আর আরশাদ মাদানি সাহেব ছাড়া আর কেউ সাদ সাহেবের ব্যাপারে কোনো বিরোধিতা করেন না—সাদপন্থীদের ছড়ানো এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

আগের সংবাদআফগানিস্তানে নিরাপত্তাবাহিনীর হাতে নারী-শিশুসহ নিহত ৯
পরবর্তি সংবাদগাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আবারও বিমান হামলা