গাজা উপত্যকায় বিকাল সাড়ে ৫টা থেকে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হতে যাচ্ছে

গাজা উপত্যকায় বিকাল সাড়ে ৫টা থেকে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হতে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক :

গাজা উপত্যকায় আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা থেকে কার্যকর হতে যাচ্ছে অস্ত্রবিরতি চুক্তি। এতে দুই পক্ষই রাজি হয়েছে। জ্যেষ্ঠ মিসরীয় কর্মকর্তা ও ইসলামিক জিহাদের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

মিসরীয় ওই কর্মকর্তা বলেন, মিসরীয় চেষ্টায় এই অস্ত্রবিরতি এসেছে। ইসলামিক জিহাদসহ ফিলিস্তিনি পক্ষগুলোও এতে সম্মতি দিয়েছে। এএফপিকে ইসলামিক জিহাদ সূত্রও এ খবর নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ইসরাইলি হানাদার বাহিনীর বিমান হামলায় গত তিন দিনে ৩২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছেন, বৃহস্পতিবার নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন।

আগের সংবাদনাটোরে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৪৩ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হলো কোরআন শরীফ
পরবর্তি সংবাদবিকেলে মালিবাগ মাদরাসায় আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. স্মারকগ্রন্থের প্রকাশনা মাহফিল