বিকেলে মালিবাগ মাদরাসায় আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. স্মারকগ্রন্থের প্রকাশনা মাহফিল

বিকেলে জামিয়া শরইয়্যাহ মালিবাগে আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. স্মরণে প্রকাশনা মাহফিল

ফাতেহ ডেস্ক :

আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহমাতুল্লাহি আলায়হির স্মারকগ্রন্থ উন্মোচন উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে তাঁর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও স্মারকগ্রন্থের প্রকাশনা মাহফিল।

আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. ফাউন্ডেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আসরের পর মালিবাগ মাদরাসা মসজিদে এ প্রকাশনা মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়া শরইয়্যাহ মালিবাগের মুহতামিম আল্লামা আশরাফ আলী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম আল্লামা নূর হুসাইন কাসেমী। বিশেষ মেহমান হিসেবে মাহফিলে আসবেন জামিয়া আরাবিয়া মাখজানুল উলুম ময়মনসিংহের মুহতামিম হযরত মাওলানা আবদুর রহমান হাফেজ্জী।

এছাড়াও মাহফিলে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আয়োজক কমিটির সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২০ মে, সকাল ১০টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন ঢাকা মালিবাগ জামিয়ার প্রবীণ মুহাদ্দিস, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্ম-মহাসচীব আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ.। এই প্রথম পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হচ্ছে তার জীবন ও কর্ম শীর্ষক স্মারকগ্রন্থ।

আগের সংবাদগাজা উপত্যকায় বিকাল সাড়ে ৫টা থেকে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হতে যাচ্ছে
পরবর্তি সংবাদরোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকার অপরাধে আর্জেন্টিনায় সু চির বিরুদ্ধে মামলা