
গাজী আশরাফ আজহারঃ গাজীপুর সিটি নির্বাচনকে সামনে রেখে চলছে দিনভর প্রচারনা ৷ দেশের রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি ছাড়াও আজ আনুষ্ঠানিকভাবে দলীয় প্রচারনা শুরু করছেন, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব,খেলাফতে ইসলামীর মহাসচিব, বিশিষ্ট সমাজ সেবক, দরদী আলেম, মাওলানা ফজলুর রহমান। ,ইসলামী ঐক্যজোটের দলীয় প্রতীক ‘মিনার’ নিয়ে লড়বেন মাওলানা ফজলুর রহমান। ইতোমধ্যে তিনি জনগণের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। আলেম, আল্লাহভীরু ও এলাকার ছেলে হিসাবে মানুষের আস্থা অর্জন করেছেন। বিবেচিত হচ্ছেন শক্তিশালী একজন প্রার্থী হিসাবে। গাজীপুরের সবার মুখে একই আওয়াজ এবার ভোট অন্য কোথাও নয়, ভোট হবে মিনারে৷ মিনার প্রতীকের কারণেও তিনি মানুষের ভালোবাসা পাচ্ছেন।
যেমনটা কিছুদিন আগে সরাসরি গাজীপুর থেকে দেখে এসেছি ৷ আলেম,ওলামা, ছাত্র জনতা এবং সাধারণ জনগণ নির্বিশেষে মিনার প্রতীকের প্রচারনা চালাচ্ছেন ৷ তাঁরা আশা করছে এবার আমাদের মিনার প্রতীকের বিজয় হবে ইনশাআল্লাহ ৷
