
আল-আমীন বিন কাসেমঃ বিবাহ বহির্ভূত যে কোনো যৌন সম্পর্কই ইসলামে মারাত্মক অপরাধ। ভারতে ব্যপকভাবে বেড়েছে ধর্ষণের মত জঘন্য অপরাধ । ধর্ষণের মত গুরুতর অপরাধের ব্যাপকতা ঠেকাতে ভারত সরকার মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করতে যাচ্ছে। বাস্তবায়ন করতে যাচ্ছে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ বিধান। নিশ্চিত ভাবে মনে করা হচ্ছে, ধর্ষণ ঠেকাতে এ উদ্যোগ হবে কার্যকরী।
যদিও ইসলামে বিবাহ বহির্ভূত যৌন অপরাধ তথা ব্যভিচারের শাস্তি কিছুটা ভিন্ন। ব্যভিচারী যদি বিবাহিত হয় তবে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেয়ার বিধান রয়েছে ইসলামে। আর যদি ব্যভিচারী অবিবাহিত হয় তবে একশত বেত্রাঘাতের শাস্তি নির্দিষ্ট রয়েছে। এ বিধান নারী-পুরুষ উভয় ব্যভিচারীর জন্য নির্ধারিত।
বিভিন্ন তথ্যে জানা গেছে, ভারত সরকার ১২ বছরের নিচের কোনো শিশুকে ধর্ষণ করা হলে ধর্ষকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান চালু করতে যাচ্ছে। তা যদি বাস্তবায়ন হয় তবে নিঃসন্দেহে ভারতে এ অপরাধ প্রবণতা অনেক বেশি কমে আসবে।
সমাজের শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে আজ থেকে প্রায় সাড়ে চৌদ্দশত বছর পূর্বে মহান আল্লাহ কুরআনুল কারিমে ধর্ষণের শাস্তির বিধান জারী করেছেন। শান্তি ও নিরাপত্তা লাভের ব্যকুল প্রত্যাশা থেকে তা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে ভারত।
ভারতে ধর্ষণ অপরাধের জন্য শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড নিশ্চিত হলে নিঃসন্দেহে সমাজে শান্তি ও নিরাপত্তা আসবে। ধর্ষণের মত ঘৃণ্য অপরাধও কমে আসবে।
আ…মা…
