গাড়ির চাকায় পিষে ফিলিস্তিনি শিশুকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুকে গাড়ির চাকায় পিষে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নির্মম এই ঘটনার সময় ইসরায়েলের পশ্চিমতীরে ছয় বছর বয়সী ছোট্ট শিশু তারেক তার সাইকেল চালাচ্ছিল।

নিউজ পোর্টাল ‘কুদসনেট’ খবরে বলেছে, জর্ডান নদীর পশ্চিম তীরের আল-খলিল তারকুমিয়া শহরের কাছে ছয় বছরের ওই ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা দেয়া হয়। তারকুমিয়া শহরটি ইসরায়েলের উপশহর আদুরা’র পাশেই অবস্থিত।

গাড়িচাপা দিয়ে ফিলিস্তিনিদের হত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এ ধরনের বহু ঘটনা ঘটিয়েছে ইসরায়েলের নিরাপত্তাবাহিনী। গত এপ্রিলে বেথেলহামে ফিলিস্তিনি শিক্ষিকা ফাতেমা সোলায়মানকে লড়ির চাকায় পিষে হত্যা করে এক ইসরায়েলি নাগরিক। উগ্র ইহুদিবাদী নেতারা এর আগে নানা বক্তব্যে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে উৎসাহিত করেন।

আগের সংবাদরংপুরেই দাফন করা হবে এরশাদের মরদেহ
পরবর্তি সংবাদ‘ছাগল কেটে খাচ্ছো, অন্যায় হচ্ছে না। গরু খেলে অন্যায়!’