
আন্তর্জাতিক ডেস্ক
গোমাংস নিয়ে রাজনীতি করা ব্যক্তিদের কঠোর সমালোচানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, ‘তুমি রোজ বেগুন কাটছো, তাতে অন্যায় হচ্ছে না। তুমি রোজ লাউ কাটছো, খাচ্ছো আরাম করে, কোন অন্যায় হচ্ছে না। তুমি রোজ মুরগী কেটে খাচ্ছো, কোন অন্যায় হচ্ছে না। হাঁস কেটে খাচ্ছো, অন্যায় হচ্ছে না। ছাগল কেটে খাচ্ছো, অন্যায় হচ্ছে না। গরু খেলে অন্যায়! শিডিউল কাস্টের ভাই বোনেরা খায়, খ্রিস্টানরা খায়, অনেক হিন্দুরাও খায়। আমরা বলি, ‘আপ রুচি খাওয়া, পর রুচি পরা’। তুমি কে এই সব ঠিক করে দেবে? মাছ কাটলে রক্ত বেরোয়, আমরা লাউ কাটি। উদ্ভিধের প্রাণ আছে, কথাটা কি আচার্য জগদ্বীশ চন্দ্র বসু বলে যাননি?’
মমতা বলেন, আমি এই রাজনীতি করতে রাজী নই। আমরা বড় হয়েছি একই বৃন্তে দুটি কুসুম। নজরুলের কবিতা পড়তে পড়তে। তফসিলিরা খায়, আদিবাসীরা খায়। এটা ওদের সস্তার খাদ্য। কে কী খাবে সেটা নিয়ে রাজনীতি আমার কী দরকার?
আরএইচ/
