গুজরাতে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বৌদ্ধ ধর্ম গ্রহণ করল ১,৫০০ দলিত

গুজরাতে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বৌদ্ধ ধর্মগ্রহণ করল ১,৫০০ দলিত

আন্তর্জাতিক ডেস্ক :

দলিত হওয়ায় বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। যথাযথ নাগরিক মর্যাদা দেয়া হচ্ছে না। এর প্রতিবাদে এবং সমাজে সাম্য ও মর্যাদা ফিরে পেতে প্রায় দেড় হাজার দলিত রোববার বৌদ্ধ ধর্মগ্রহণ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে এই ঘটনা ঘটেছে।

রোববার সাহিবগঞ্জে সর্দার বল্পভভাই প্যাটেল ন্যাশনাল মেমোরিয়ালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই ১,৫০০ জন দলিত বৌদ্ধ ধর্মগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন করে গুজরাতের “বুদ্ধ’জ লাইট ইন্টারন্যাশনাল আসোসিয়েশন (বিএলআইএ)। এর আগেও ৫০০ জন দলিত বৌদ্ধ ধর্মগ্রহণ করেছিলেন।

এর প্রক্ষিতে একাধিক কট্টর হিন্দুত্ববাদী সংগঠন দাবি তুলেছে, দেশে একটি কড়া ধর্মান্তরণবিরোধী আইন আনা প্রয়োজন। যা নিয়ে বিতর্কও হচ্ছে। মনে করা হচ্ছে, ‘লাভ জিহাদ’ ‘লাভ ত্রিশূল’-এর তকমা দিয়ে ঢালাও বিদ্বেষমূলক প্রচার চালিয়েও যখন তারা এই ধরনের ধর্মান্তকরণ আটকাতে পারছে না, তখন বাধ্য হয়েই তারা এখন আইন আনার কথা বলছে।

আগের সংবাদমাওলানা ফজলুর রহমানকে হত্যার পরিকল্পনা করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’?
পরবর্তি সংবাদমসজিদে বিদ্যুৎ ও পানির অপচয় রোধে সৌদি সেনাবাহিনীর স্মার্ট প্রযুক্তি