মসজিদে বিদ্যুৎ ও পানির অপচয় রোধে সৌদি সেনাবাহিনীর স্মার্ট প্রযুক্তি

মসজিদে বিদ্যুৎ ও পানির অপচয় রোধে সৌদি সেনাবাহিনীর স্মার্ট প্রযুক্তি

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান অ্যাডভান্সড ইলেক্ট্রনিক্স কোম্পানির তৈরি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মসজিদ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় সৌদি আরব। প্রযুক্তি নির্ভর এ মজিদগুলোতে বিদ্যুৎ ও পানি খরচ অনেক কম।

অ্যাডভান্সড ইলেক্ট্রনিক্স কোম্পানির তথ্য মতে, ‘মসজিদে তাদের প্রযুক্তি ব্যবহারের ফলে ৪৭ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি ২৫ শতাংশ পানি অপচয় রোধ করা যাবে। আর যদি সৌরবিদ্যুৎ ব্যবহার করা হয় তবে ৬০ শতাংশ বিদ্যুৎ খরচ বন্ধ হবে। তাদের উদ্ভাবিত কাঠামোর এ মসজিদে অন্যান্য সবকিছুই খরচের দিক থেকে সাশ্রয়ী।

সৌদি সেনাবাহিনীর এ প্রযুক্তি দেশটির রিয়াদসহ মদিনার মসজিদগুলোতে সংযোজন করা হয়েছে। যে সব মসজিদে এ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেসব মসজিদে তা প্রশংসিত হয়েছে।
আধুনিক এ প্রযুক্তিতে মানুষ অবাক ও স্বাচ্ছন্দ্যবোধ করছে। মসজিদের বিদ্যুৎ ও পানির খরচ কম হচ্ছে। আবার ইচ্ছা করলে সারাক্ষণ বাতি জ্বালিয়েও রাখা যাচ্ছে এবং কখনো এসি বন্ধ রাখার প্রয়োজন হচ্ছে না। বিদ্যুৎ বিল ও পানির অপচয় রোধ হওয়ায় মানুষের মনে আর অপরাধবোধও কাজ করছে না।

স্মার্ট প্রযুক্তির এ মসজিদগুলোতে মুসল্লির সংখ্যার ওপর প্রয়োজন মতো শীতাতপ যন্ত্র নিয়ন্ত্রণ হবে। মসজিদে মানুষের সংখ্যা কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে এসি ঠাণ্ডা নিয়ন্ত্রণ করবে। আবার মানুষের উপস্থিতি বেড়ে গেলে প্রয়োজন অনুপাতে ঠাণ্ডা স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ হবে।

উপসাগরীয় অঞ্চলসহ মুসলিম বিশ্বে আধুনিক প্রযুক্তির এ মসজিদ নির্মাণে পরিকল্পনা রয়েছে। এ ছাড়াও অন্যান্য দেশের মসজিদগুলোতেও মুসলিমদের কল্যাণে প্রতিষ্ঠানটির এ প্রযুক্তি ছড়িয়ে দেয়ার প্ররিকল্পনা রয়েছে।

আগের সংবাদগুজরাতে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বৌদ্ধ ধর্ম গ্রহণ করল ১,৫০০ দলিত
পরবর্তি সংবাদএকজন গবেষক ডক্টর কাজী দীন মুহম্মদ