গুরুতর অসুস্থ আল্লামা আশরাফ আলী, দেশবাসীর কাছে দোয়া চাইলো পরিবার

গুরুতর অসুস্থ আল্লামা আশরাফ আলী, দেশবাসীর কাছে দোয়া চাইলো পরিবার

ফাতেহ ডেস্ক :

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী। বর্তমানে তিনি ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রবিবার (১ডিসেম্বর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

সূত্র মারফত জানা যায়, আল্লামা আশরাফ আলীর সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, এর আগে ২৭ অক্টোবর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও আল্লামা আশরাফ আলীর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়।

আগের সংবাদমার্কিন সিদ্ধান্তের পর জেরুসালেমে অবৈধ ইহুদি বসতি বাড়াচ্ছে ইসরাইল
পরবর্তি সংবাদচট্টগ্রামে ১৯ দিন ব্যাপী সিরাত মাহফিলে মুফতী ফয়জুল্লাহ’র হাতে ১৫ জন অমুসলিমের ইসলাম গ্রহণ