চট্টগ্রামে ১৯ দিন ব্যাপী সিরাত মাহফিলে মুফতী ফয়জুল্লাহ’র হাতে ১৫ জন অমুসলিমের ইসলাম গ্রহণ

চট্টগ্রামে ১৯ দিন ব্যাপী সিরাত মাহফিলে মুফতী ফয়জুল্লাহ’র হাতে ১৫ জন অমুসলিমের ইসলাম গ্রহণ

ফাতেহ ডেস্ক :

ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ’র হাতে ইসলাম গ্রহণ করেছেন ১৫ জন অমুসলিম।

গত ২৯ নভেম্বর চট্টগ্রামের লোহাগাড়ার ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম মাহফিলের সমাপণী দিনের মঞ্চে তাদেরকে কালেমা পাঠ করান তিনি।

এরপর বিশেষ বক্তার তাকরির শুরু করেন ফেনির বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ মাওলানা ফরীদ উদ্দিন আল মুবারক। এর আগে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন বায়তুশ শরফের পীর শাহ মাওলানা কুতুব উদ্দিন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডঃ আহসান সাইয়েদ তাফসীর পেশ করেন।

১৩ একর জমি জুড়ে নির্মিত প্যান্ডেলে অনুষ্ঠিত সীরাত ময়দান কানায় কানায় ভরপুর ছিল তাওহীদি জনতার সমাগমে।

চুনতীহাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নেজামী ও মুহাদ্দিস মাওলানা ফারুক হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলের সমাপনী দিবসের সমাপনী দিবসের পৃথক ৪টি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী, সিতাকুন্ডকামিল মাদ্রাসার শায়খুল হাদিস আলহাজ মাওলানা হোছাইন আহমদ ওরসুলাবাদ ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আবু নাঈম ছিদ্দিক।

আগের সংবাদগুরুতর অসুস্থ আল্লামা আশরাফ আলী, দেশবাসীর কাছে দোয়া চাইলো পরিবার
পরবর্তি সংবাদমাওলানা আবদুল জব্বার জাহানাবাদী রহ. স্মরণে আলোচনা সভা বাদ আসর