গুলি করে ফিলিস্তিনি কিশোরকে ইজরাইলের হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। শনিবার সিলওয়াদের কাউন্সিলর এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার বিকেলে রামাল্লাহর সিলওয়াদ গ্রামের মোহাম্মদ হামাদ নামে ১৬ বছরের ওই কিশোরকে গুলি করে ইসরাইলি সেনারা। এর ঘণ্টাখানেক পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ইসরাইলি সেনারা কোনো মন্তব্য করেনি।

কাউন্সিলর বলেন, কিশোরটি প্রতিবেশী ওফারা এলাকায় যাওয়ার সময় ইসরায়েলি সৈন্যরা গুলি ছোঁড়ে। এ ঘটনায় ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যকার উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে।

সূত্র : আরব নিউজ

আগের সংবাদ২০ বছর পর একই সময়ে হজ ও খেজুরের মৌসুম
পরবর্তি সংবাদঈদুল আযহায় ১৯ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়