২০ বছর পর একই সময়ে হজ ও খেজুরের মৌসুম

আন্তর্জাতিক ডেস্ক:

২০ বছর পর প্রথমবারের মতো খেজুরের ফসল ও হজ মৌসুম একসাথে হচ্ছে। এবার হজযাত্রীরা মদিনা মুনাওয়ারায় তাজা খেজুর পাবেন এবং তা খেতেও পারবেন। একইসাথে এ সময়ে খেজুর বেশ কম দামে পাওয়া যাবে। সৌদি মিডিয়ার বরাতে ডেইলি জং এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মদিনা মুনাওয়ারায় জুন মাসে তাজা খেজুর গাছ থেকে নামানো হয়। এ কারণে বাজারে প্রতিদিন তাজা খেজুর পাওয়া যায়।

বর্তমানে মদিনায় রোতানা, আজওহা, লুনা ও রাবিয়া ছাড়াও কয়েক ধরনের খেজুর রয়েছে। ব্যবসায়ীরা জানান, রোতানা খেজুরটি সবচেয়ে বেশি বিক্রি হয়।

আগের সংবাদবন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, সিলেটেই ৫১
পরবর্তি সংবাদগুলি করে ফিলিস্তিনি কিশোরকে ইজরাইলের হত্যা