গুয়াতেমালায় গোলাগুলিতে নিহত ৭, আহত ২০

ফাতেহ ডেস্ক

গুয়াতেমালার একটি কারাগারে গোলাগুলিতে অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। মঙ্গলবার বন্দীদের মধ্যে প্রায় ৮ ঘণ্টা সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের দেড় হাজার সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কর্মকর্তারা জানান, দুই কারাবন্দীর কথাকাটাকাটি থেকেই পুরো কারাগারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গোলাগুলিতে হতাহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৯৭০ সালে নির্মিত প্যাভন কারগারের ধারণক্ষমতা ১ হাজার হলেও, বর্তমানে সেখানে অবস্থান করছে অন্তত ৪ হাজার বন্দী।

সংঘর্ষের কারণ খুঁজতে তদন্ত চলছে। এর আগে, ২০১৬ সালে একই কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত হয়।

আগের সংবাদরাজধানীর মালিবাগে এক যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তি সংবাদসাহরি খাওয়া বরকতময়