রাজাকারের তালিকায় গেজেটেড হিন্দু মুক্তিযোদ্ধার নাম!

ফাতেহ ডেস্ক :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকায় এবার দেখা গেলো গেজেটেড এক হিন্দু মুক্তিযোদ্ধার নাম। গতকাল রোববার প্রকাশিত ওই তালিকার ৬৫ নম্বরে অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তীর নাম দেখা যায়।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী।

তিনি লিখেন, ‘আমার বাবা এড. তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, ক্রমিক নং ১১২ পৃষ্ঠা ৪১১৩। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা ও পেয়ে থাকেন। আজ রাজাকারের তালিকায় তিনি ৬৫ নাম্বার রাজাকার! মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করার পুরস্কার পেলাম আজ। ধন্যবাদ আওয়ামী লীগকে।’

ডা. মনীষা আরও লিখেন, ‘আমার ঠাকুরদা এড সুধির কুমার চক্রবর্ত্তীকে পাকিস্তানি মিলিটারি বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। তার সহধর্মিণী আমার ঠাকুমা উষা রানী চক্রবর্ত্তীকে রাজাকারের তালিকায় ৪৫ নাম্বারে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

আগের সংবাদপানসী রেস্টুরেন্টে মরা গরুর মাংস রান্নার অভিযোগে আটক ৩
পরবর্তি সংবাদবিজয় দিবস উপলক্ষে দারুর রাশাদ মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত