বিজয় দিবস উপলক্ষে দারুর রাশাদ মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফাতেহ ডেস্ক :

মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাহিত্যের প্রাণকেন্দ্র খ্যাত মিরপুর দারুর রাশাদ মাদরাসায় । আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় মাদরাসা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসার মোহতামিম মাওলানা সালমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মিরপুর ১২, ৯১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও মাদরাসার যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর মোল্লা সজল, মাদরাসা সহ-সভাপতি মাহবুবুর রহমান, দৈনিক নয়া দিগন্তের সাব-এডিটর ও মাদরাসার শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী, মাদরাসার সহকারী মোহাতামিম কারামত আলী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ ও মাদরাসার বিভিন্ন ক্লাসের ছাত্ররা।

আলোচনায় বক্তারা বলেন, ‘স্বাধীনতার চেতনা ও প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামি অঙ্গনকে যারা স্বাধীনতা-বিরোধী মনে করেন, তাদের ধারণা পাল্টাতে হবে। সরকার এবং ইসলামি অঙ্গনের সমন্বয়ে দেশ এগিয়ে নিতে হবে।’

সকাল সাড়ে এগারোটায় মাদরাসার মোহাতামিম ও সভার সভাপতি মাওলানা সালমানের দোয়ার মাধ্যমে এ আলোচনা সভা শেষ হয় ।

আগের সংবাদরাজাকারের তালিকায় গেজেটেড হিন্দু মুক্তিযোদ্ধার নাম!
পরবর্তি সংবাদবাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিজয় র‍্যালী