গোলাম পরওয়ারসহ জামায়াতের ৯ নেতা–কর্মী আটক

ফাতেহ ডেস্ক:

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নয়জন নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যার পর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করা হয় বলে পুলিশের গুলশানের বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিল। এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই।’

আগের সংবাদজোর করে ধর্মান্তরকরণের অভিযোগে পাদ্রীকে গণধোলাই
পরবর্তি সংবাদভারতীয় অ্যাপে মুসলিম নারীদের নিলামে ‘বিক্রি’, গ্রেপ্তার হয়নি কেউ