
ফাতেহ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশু সাফওয়ানের মৃত্যুর পর এবার মা ফাতেমা বেগমও মারা গেছেন। সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। ফাতেমা বেগমের শরীরের ৯৩ ভাগ পুড়ে গিয়েছিল।
এর আগে গত রাতে মারা যায় সাফওয়ান। তার শরীরের ৯৮ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন বাকি দুইজনের মধ্যে ১১ বছর বয়সী ছেলে রাফির ৯৮ ভাগ এবং এবং ৯ বছর বয়সী মেয়ে ফারিয়ার শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে।
সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন ফাতেমা বেগম ও তাঁর তিন সন্তান।
পরে প্রতিবেশীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করে।
