
ফাতেহ ডেস্ক
ফেনীতে আগুনে ঝলসে দেয়া মাদ্রাসাশিক্ষার্থী নুসরাত জাহানকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান সামান্ত লাল সেন। সোমবার বেলা ১২টার দিকে একথা জানান তিনি।
সামান্ত লাল সেন জানান, সোমবার ভোর থেকে মেয়েটির শ্বাসকষ্ট শুরু হয়েছে। এখনও শ্বাসকষ্ট হচ্ছে। পরে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান ওই ছাত্রী।
সেখানে মুখোশ পরা কয়েকজন শিক্ষার্থী তাকে অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
