সিরীয়রাই গ্রীসের প্রধানমন্ত্রীর পিতৃপুরুষকে আশ্রয় দিয়েছিল : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

গ্রীস সীমান্তে সিরীয় শরণার্থীদের ওপর গ্রীসের নিরাপত্তাবাহিনীর নির্যাতনের প্রেক্ষিতে ক্ষুদ্ধ তুর্কি প্রেসিডেন্ট বলেন, নাজী হামলা থেকে রক্ষা পেতে গত শতাব্দীতে গ্রীকরা আশ্রয় নিয়েছিল সিরিয়াতে। খবর, ডেইলি সাবাহ

এরদোগান বলেন, আজকের গ্রীসের প্রধানমন্ত্রী হয়তো সেই সময় সিরিয়াতে আশ্রয়পার্থী অসহায় গ্রীকদের নাতী।

ইদলিবে রাশিয়া ও বাশার প্রশাসনের হামলায় মিলিয়ন মানুষের শরণার্থী হওয়ার আশংকার মধ্যে রয়েছে। এরই মধ্যে গ্রীস সরকার তাদের সীমান্তে জড়ো হওয়া সিরীয় শরণার্থীদের নির্যাতন করছে। কখনো গুলি করছে আবার কখনো টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। গতকাল সকালে তাদের নৌকা ডুবিয়ে দেয়ার চেষ্টা করে গ্রীসের কোস্টগার্ড।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরীয় শরণার্থীদের জন্য আমাদের দরজা খোলা রেখেছে। তবে কেহ গ্রীসে যেতে চাইলে তার গতিরোধ করতে পারি না।

এরদোগান আরো বলেন, মজলুম সিরিয়ানদের আমরা একা ছেড়ে দিবো না।

উল্লেখ্য, তুরস্ক ইতোমধ্যে বিশ্বের সর্বাধিক শরণার্ধী গ্রহনকারী দেশ।

আগের সংবাদঢাকায় দেওবন্দের মুফতি আব্দুল্লাহ মারুফী
পরবর্তি সংবাদস্বাধীনতার মাসে নরেদ্র মোদির উপস্থিতি দেশের মানুষ মেনে নিবে না: সৈয়দ রেজাউল করিম