
ফাতেহ ডেস্ক
ঢাকায় এসে পৌঁছেছেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদিস গবেষণা অনুষদের প্রধান পরিচালক মুফতি আব্দুল্লাহ মারুফী।
আজ বুধবার (৪ মার্চ) দুপুরে তিনি সাত দিনের দীনি সফরে বাংলাদেশে এসে পৌঁছান বলে তার সফরসঙ্গী ও ছাত্র মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি জানিয়েছেন।
জানা যায়, বাংলাদেশের সফরে মুফতি আব্দুল্লাহ মারুফী দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় নানা সেমিনারে অংশ নেবেন। সপ্তাহব্যাপী ইলমি সফর শেষে আগামী ১০ মার্চ বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।
১ম দিন ৪ মার্চ দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বয়ান করবেন ইউরো বাংলা-সেক্টর ৪, উত্তরা, ঢাকা। বাদ মাগরিব লতিফপুর-মাওনায় খতমে বুখারি অনুষ্ঠানে অংশ নিবেন। বাদ এশা বরমীতে বুখারি শরিফের শেষ দরস প্রদান করবেন। রাত্রি যাপন করবেন গাজীপুরের শালনায়।
দ্বিতীয় দিন ৫ মার্চ সকাল ৭ টায় ঢাকার পীরেরবাগের নুরুল কুরআন মাদরাসায় ইলমি মুহাজারা। সকাল ৯ টায় ইলমি মুহাযারা উপস্থাপন করবেন মিরপুরের মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়ায়।
তৃতীয় দিন ৬ মার্চ বাদ ফজর আন নুর মাদরাসায় ইসলাহি বয়ান করবেন। জুমার বয়ান করবেন মিরপুরের ঝিলপাড় জামে মসজিদে। বাদ আসর মোহাম্মদপুরের হাউজিং লিমিটেডে একটি মাদরাসার উদ্বোধন করবেন।
আশুলিয়ার মদিনাতুল উলুম মাদরাসায় খতমে বুখারির শেষ দরস পাঠদান করবেন। রাত্রিযাপন করবেন মিরপুরের মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকাতে।
-এ
