
ফাতেহ ডেস্ক
ঘূর্ণিঝড় ফেথাই ভারতের স্থানীয় সময় ১২টা ২৫ মিনিটে অন্ধ্রপ্রদেশ আঘাত হেনেছে। ঘণ্টায় ১০০ কিমি বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি।
এর প্রভাবে দেশে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্রবন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত জারি রয়েছে।
তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানবে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। কয়েকদিনের মধ্যে কমতে শুরু করবে সারা দেশের তাপমাত্রা। তেতুঁলিয়ায় রয়েছে দেশের সর্বনিম্ব ১২ ডিগ্রি সেললিয়াস তাপমাত্রা।
চলতি মাসের শেষে হতে পারে আরেকটি শৈত্যপ্রবাহ। অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত ও বন্যা-সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলবর্তী প্রায় সাড়ে তিনশো গ্রামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধার তৎপরতার জন্য প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনী ও জাতীয় ত্রাণ ও উদ্ধার কর্মকর্তাদের।
