
ফাতেহ ডেস্ক
আফগানিস্তানে দীর্ঘ ১৭ বছরের যুদ্ধের অবসানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন তালেবান প্রতিনিধিরা। সংযুক্ত আরব আমিরাতে আজকের বৈঠকে থাকবে সৌদি আরব, পাকিস্তান ও ইউএইর প্রতিনিধিও।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। আফগানিস্তানে শান্তি ফেরাতে পাকিস্তানের তৎপরতায় এর আগে কাতারে দুই দফা আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও তালেবান।
পাকিস্তানের ভাবমূর্তি রক্ষায় আফগানিস্তানে রাজনৈতিক অস্থিরতা নিরসন জরুরি বলে মনে করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসলেও কাবুল সরকারের সঙ্গে আলোচনা হবে না বলে সাফ জানিয়েছেন তালেবান নেতারা।
