
ফাতেহ ডেস্ক
বাংলাদেশের ‘বড় ক্বারী সাহেব হুজুর’ নামে খ্যাত, চট্টগ্রামের বিশিষ্ট আলেম আল্লামা শাহ আবদুল গনী ইন্তেকাল করেছেন। গত রাত (২৩ আগস্ট) ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আল্লামা শাহ আবদুল গনী চট্টগ্রামে তাসহিহে কুরআনের প্রবর্তক ও পথপ্রদর্শক হবার পাশাপাশি ছিলেন আল-জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক কেরাত বিভাগীয় প্রধান, তানযীমুল কুররা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আনোয়ারা বখতিয়ার পাড়া তারতীলুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও ছদরে মুহতামিম।

তাঁর জানাযার নামায আজ আসরের পর নিজহাতে গড়া প্রতিষ্ঠান চট্টগ্রাম আনোয়ারা বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদরাসায় অনুষ্ঠিত হবে।
